লেখাটা কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছিলাম না। তবে শুরুতেই কৃতজ্ঞতা জানালে বোধহয় মন্দ হয়না।
চিত্তভূমির মতো একটা অসাধারণ সুন্দর প্লাটফর্ম তৈরী করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম।

চিত্তভূমি নামটা শুনে শুরুতে অদ্ভূত লেগেছিলো। এটা আবার কেমন নাম??? পরে নামের ব্যখ্যা শুনেও অদ্ভুত মনে হলো।মনের কবর দেওয়া যায় নাকি?? এটাও সম্ভব?? মানে যেই অবস্থায় আমাদের মনের ভিতরের সমস্ত অস্থিরতা, দুশ্চিন্তা দূর হয়ে একদম প্রশান্ত হয়ে যাবে, মৃত মানুষের মতো কোনো নেগেটিভিটি নিয়েই আর মাথা ঘামাবে না, কষ্ট পাবেনা এরকম অবস্থায় পৌঁছানোর জার্নি হবে চিত্তভূমি।কিছুটা ধারণা হলেও রাস্তাটা কেমন হবে সেটা বুঝতে পারিনি ক্লাস করার আগ মুহূর্তেও।

এভাবে করতে করতে এবারে দিয়ে তৃতীয়বারের মতো সেশন করলাম। সামনে আরো থাকার ইচ্ছা আছে। নিয়মিত সেশন করার দরকার কেনো?? একবার করলে কি কোনোই সুবিধা পাবোনা??পাবো অবশ্যই কিন্তু যদি আসলেই পার্মানেন্ট সল্যুশন চাই, আমার মতো স্লো learner দের জন্য নিয়মিত ক্লাস করাটাই যৌক্তিক বেশি।
আমি আসলে খুবই অস্থির মানুষ। নতুন কোনো নিয়মে চলতে শুরু করলে দুইদিন ভালো বাচ্চার মতো মেনে চলি এরপর থেকে আবার আগের মতো হয়ে যাই। মূলত এই কারণেই আমার নিজস্ব রিমাইন্ডার দেওয়ার জন্যই নিয়মিত সেশন।

আর একটা সেশন এ আসলে বেশ কিছু ধারণা পাওয়া যায় পরবর্তী সেশন গুলোতে বিষয়গুলো ক্লিয়ার হয়।
যেমন প্রথম সেশনে law of attraction শুনেছিলাম,কিছুটা বুঝেছিলাম।এই সেশনে এটার প্রয়োজন এবং নিয়মিত প্রাকটিস করার গুরুত্ব বুঝতে পেরেছি।
Visualization প্রাকটিস করতেছিলাম কিন্ত পরে আবার ভুলে গেছিলাম। প্রাকটিস করলেও জরুরত টা ভালোমতো বুঝতে পেরেছি এইবারের সেশন এ।

এভাবেই প্রতি সেশনে ভালো থাকার কিছু নতুন নতুন টিপস শিখতে পারি। এজন্যই বারবার ম্যাডাম এর ক্লাস গুলো করা।

এগুলোতো বলতেছি শুধু affirmation এর part টুকু নিয়ে। তার আগে নিয়মিত হালকা স্ট্রেচিং করা হয়। সেটাও বেশ আরামদায়ক হয়। নিজের জন্য কিছু করতেছি সেটা ফীল হয়। মনে হয় নিজের যত্ন নিচ্ছি, নিজেকে খুব স্পেশাল ফীল হয়। এক কথায় feel good আরকি।

আরেকটা বিষয় পেয়ে থাকি by product এর মতো। একই সমস্যায় জর্জরিত, একই ভাবে চিন্তা করেন এবং একইভাবে নিজেদের পরিবর্তন করার চেষ্টা করছেন এরকম এক গুচ্ছ খুব ভালো মনের মানুষ। যাদের একেক জনের গল্প একেক রকম।কিন্তু কোথাও না কোথাও গিয়ে একে অপরের সাথে মিলে যান। এই মানুষগুলোর কথা শুনলেও ভালো লাগা কাজ করে, নিজেকে একা মনে হয়না। এই ব্যস্ত জীবনে এরকম একটা সার্কেল এর সাথে থাকাটাও একটা বাড়তি পাওয়া।

আর প্রতি সেশন শেষে ম্যাডাম একটা টুইস্ট রেখে দেন। এই যেমন এবারের সেশন এর টুইস্ট ছিলো detachment নিয়ে। সেশন এর লাস্ট হোমওয়ার্ক এ এই detachment এর কথা আসলো। আশা করছি পরবর্তী সেশনে এই detachment নিয়ে বিস্তারিত কিছু পাবো।

এক কথায় প্রতিটা সেশন এ নতুন নতুন লাইফ হ্যাকস শিখতে পারছি। সবই যে প্রয়োগ করতে পারছি এরকম না তবে প্রয়োগ করার চেষ্টা থেকেও বেশ ভালো কিছু আউটকাম আসতেছে। আগে যেমন হুট্ করেই রিএক্ট করতাম, কোনোদিনও নিজের মেজাজ কন্ট্রোল করতে পারবো ভাবিনি। এখন অনেকটাই অভ্যাস্ত হয়ে গেছি। এখন বরং সহজে রিএক্ট করিনা।

ম্যাডাম এভাবেই একটা সুন্দর প্লাটফর্ম নিয়ে আরো অনেকদূর এগিয়ে যাবেন। আরো অনেক মেয়ে তাঁদের জীবনের কষ্টগুলো দূর করে হাসিখুশি জীবন কাটাতে পারবে এই আশা করি। চিত্তভূমির প্রতি আমার আন্তরিক শুভকামনা দিয়ে লেখাটা শেষ করছি।