📜 Terms and Conditions
স্বাগতম MentorSwarna.com-এ। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি মানসিক ও শারীরিক সুস্থতার জন্য লাইভ ইন্টারএ্যাকটিভ সেশনে অংশগ্রহণ করতে পারবেন, পড়তে পারবেন আর্টিকেল এবং দেখতে পারবেন বাস্তব সাকসেস স্টোরি।
এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তাবলিতে সম্মতি প্রকাশ করছেন। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়ুন।
১. গ্রহণযোগ্যতা (Acceptance)
এই ওয়েবসাইট বা এর সেবা ব্যবহার করে আপনি নিশ্চিত করছেন যে আপনি এই Terms and Conditions মেনে নিচ্ছেন।
যদি আপনি সম্মত না হন, দয়া করে ওয়েবসাইটটি ব্যবহার করবেন না।
২. ব্যবহারকারীর যোগ্যতা
১৮ বছরের নিচে হলে ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন কেবল অভিভাবকের অনুমতি নিয়ে।
আপনি আইনি চুক্তি করার উপযুক্ত কি না, তা আপনার নিজের দায়।
৩. আমাদের সেবা
MentorSwarna লাইভ ও অনলাইন কোর্সের মাধ্যমে স্ট্রেস ম্যানেজমেন্ট, ওজন নিয়ন্ত্রণ এবং আত্ম-উন্নয়ন বিষয়ক গাইডেন্স প্রদান করে।
এই কোর্সগুলো চিকিৎসা বা থেরাপির বিকল্প নয়। গুরুতর শারীরিক বা মানসিক সমস্যায় অবশ্যই একজন অনুমোদিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৪. স্বাস্থ্য সংক্রান্ত দায়মুক্তি (Health Disclaimer)
আপনি স্বীকার করছেন যে:
আপনি স্বাভাবিকভাবে ক্লাসে অংশ নিতে শারীরিক ও মানসিকভাবে সক্ষম।
আপনি কোনো হেলথ কন্ডিশন থাকলে তা আমাদের আগে জানাবেন।
আমাদের সেশন ও কনটেন্ট অনুসরণ করার মাধ্যমে কোনো ক্ষতি হলে MentorSwarna দায়ী থাকবে না।
এই সেশনের পরিচালক একজন গাইনেকোলজিস্ট।তিনি সুস্থ মনের যত্ন নিয়ে কাজ করছেন।এখানে জটিল মানসিক রোগের কোন থেরাপি দেওয়া হয় না।
মানসিক রোগের চিকিৎসার জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ ( সাইকিয়াট্রিস্ট) এর পরামর্শ নিবেন।
৫. পেমেন্ট ও রিফান্ড নীতি 💸
আমাদের রিফান্ড পলিসি মানবিক ও নমনীয়:
৫.১ – কোর্স শেষে সন্তুষ্ট না হলে:
সবগুলো ক্লাস শেষ করার পরও যদি মনে হয় আপনি উপকৃত হননি, তাহলে ৫০% টাকা ফেরত পাওয়ার অনুরোধ করতে পারবেন।
৫.২ – একটিও ক্লাস করতে না পারলে:
যদি কোনো ক্লাসেই অংশ নিতে না পারেন, তাহলে পরবর্তী ব্যাচে আপনি বিনা খরচে ক্লাস শুরু করতে পারবেন।
৫.৩ – কিছু ক্লাস মিস করলে:
কিছু ক্লাস মিস হলে, শর্তসাপেক্ষে রিসিডিউলিং ফি দিয়ে পরবর্তী ব্যাচের সাথে ক্লাস চলমান রাখবেন।
মনে রাখবেন সাধারণত কোন ক্লাস রিপিট হয় না।
৫.৪ – কিস্তিতে পেমেন্ট:
আপনি চাইলে কোর্স ফি দুই কিস্তিতে দিতে পারেন।
💡 আমাদের দর্শন: “সুস্থতা আপনার অধিকার। টাকা যেন বাঁধা না হয়।”
৬. কনটেন্টের মালিকানা (Intellectual Property)
ওয়েবসাইটে থাকা সব লেখা, ভিডিও, ছবি ও আর্টিকেল MentorSwarna-এর সম্পত্তি।
এগুলো কপি, রি-আপলোড বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনগত অপরাধ।
৭. ব্যবহারকারীর আচরণ
আপনি ওয়েবসাইটে কোনো অবৈধ, ক্ষতিকর বা বিভ্রান্তিকর আচরণ করতে পারবেন না।
ক্লাস চলাকালীন অন্য অংশগ্রহণকারীর প্রতি সম্মান দেখাতে হবে।
গ্রুপ সেশন হলেও আপনার সব তথ্য শতভাগ গোপন থাকবে।সমন্বিত সেবা হলেও আপনি স্বতন্ত্র যত্ন উপভোগ করতে পারবেন।
৯. ওয়েবসাইট পরিবর্তন ও সেবার স্থগিতকরণ
MentorSwarna যেকোনো সময় ওয়েবসাইটের কনটেন্ট, কোর্স সময়সূচি বা ফিচার পরিবর্তন করার অধিকার রাখে।
১০. সীমিত দায় (Limitation of Liability)
আপনি স্বীকার করছেন যে, MentorSwarna কোনোভাবেই কোর্স ফলো করেও প্রত্যাশিত ফল না পাওয়ার দায়ভার নেবে না।
১১. যোগাযোগ
রিফান্ড, কোর্স বা অন্যান্য বিষয় নিয়ে যোগাযোগ করতে পারে